ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সহকর্মীকে জবাই করে লাশ বস্তাবন্দি করে আনসার সদস্য

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২,  6:38 PM

news image

মানিকগঞ্জের ঘিওরে এক আনসার সদস্যকে জবাই করে হত্যা করেছে আরেক আনসার সদস্য। শুক্রবার মধ্যরাতে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। নিহত আনসার সদস্যের নাম কুদ্দুস মিয়া (৪০)। তার বাড়ি দৌলতপুর উপজেলার বড় হাতকোড়া গ্রামে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আনসার সদস্যের নাম মো. শাহীন (২৬)। তার বাড়ি ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন,

‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে আনসার সদস্য শাহিন অন্য আনসার সদস্য কুদ্দুস মিয়াকে বটি দিয়ে মাথা ও গলা কেটে হত্যা করেছে। এরপর লাশ গুম করার জন্য সে তা বস্তায় ভরে রাখে। আজ শনিবার ভোর ৬টার দিকে আমরা কুদ্দুসের বস্তাবন্দি লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তিনি বলেন, ‘কৌশলে শাহীনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার দায় স্বীকার করেছে। অর্থনৈতিক লেনদেনের কারণে সে কুদ্দুসকে হত্যা করেছে। প্রথমে সে ধারালো বটি দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে। এরপর একটি বস্তায় ওই লাশ ভরে রাখে এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিষ্কার করে আনসার সদস্য অফিস থেকে চলে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম