ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সরকারি ৫ দফতর-সংস্থার শীর্ষ পদে নতুন মুখ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৫,  4:30 PM

news image

জাতীয় জাদুঘর, বিআইডব্লিউটিসিসহ সরকারি পাঁচ দফতর-সংস্থার শীর্ষ পদগুলোতে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব আহমাদুল হক বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হয়েছেন। এজন্য তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরীকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক করা হয়েছে। এজন্য তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম নুরুন্নবী কবির যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার নিয়োগ পেয়েছেন। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য (অতিরিক্ত সচিব) কাজী আনোয়ার হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম