ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  7:53 PM

news image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  বৃহস্পতিবার (২২ মে) এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা। ২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন। এর পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছর থেকে বাড়তি ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা দেয়া হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে, মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই ৫ শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম