ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

সফটওয়্যারে স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনার সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:43 PM

news image

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘স্মার্ট কার্ড রি-বক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে এমন উপজেলা/থানা অফিসসমূহকে আগামী ৩১ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং সম্পন্ন করে এনআইডি মহাপরিচালকে জানাতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম