ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সপ্তাহব্যাপী সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২২,  8:17 PM

news image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জ এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। চলমান এ বন্যার মধ্যেই সপ্তাহব্যাপী সিলেটে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২০ জুন) আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়, আগামী ৮-৯ দিনেও সিলেটে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। একই পরিস্থিতি থাকবে চট্টগ্রাম-বরিশালে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সিলেট বিভাগে ২৯ জুন পর্যন্ত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ভারি বৃষ্টি হবে বলে বন্যা পরিস্থিতির উন্নতিরও সম্ভাবনা কম। পাশাপাশি ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে চট্টগ্রাম-বরিশালেও। তিনি জানান, আগামী মঙ্গলবার ঢাকা, রংপুর ও রাজশাহীতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার থেকে তা আবারও বাড়বে।এদিকে সোমবার সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সময়ে অস্থায়ীভাবে বাতাসের গতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে, আবহাওয়া অফিস সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আবহাওয়া অফিস তাদের সবশেষ সতর্কবার্তায় জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম