ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  4:52 PM

news image

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোরে সরেজমিনে সদরঘাটে দেখা যায়, সেহরি খাওয়ার পর থেকেই যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে থাকে। চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পল্টুনে যাত্রীদের ভিড় থাকলেও বরিশাল রুটে যাত্রীর চাপ কিছুটা কম। চাঁদপুরগামী যাত্রী তোফায়েল জানান, গরমের তীব্রতা থেকে বাঁচতে সেহরি খেয়েই ছেলেমেয়েদের নিয়ে টার্মিনালে চলে এসেছি। লঞ্চ অলরেডি ভরে গেছে। কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। বরিশালগামী যাত্রী মিসকাত বলেন, প্রতিবার বাসে করেই বাড়ি যাই। এবার বন্ধুরা মিলে লঞ্চে যাচ্ছি। সময় বেশি লাগলেও লঞ্চে যাওয়ার আনন্দ আছে। লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল হক ভূঁইয়া বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সকাল থেকে সব রুটের যাত্রী আসছে। দুপুরের পর থেকে যাত্রী আরও বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম