ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৪,  4:43 PM

news image

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্টের বিপরীত পাশে কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ দিন ধরে ভবেরচর এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। এর মধ্যে সোমবার রাতে অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত হয় সে। পরে ভবেরচর হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সে স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। অজ্ঞত গাড়ির আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে বলে  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানলে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম