ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ-মিছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৫,  8:12 PM

news image

সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। শনিবার ( ১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো, যার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় এবং মিন্টো রোড। এই এলাকাগুলিতে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা জমায়েত করা যাবে না। ডিএমপির এই সিদ্ধান্তের পেছনে কোনো তাৎক্ষণিক হুমকি বা কারণ উল্লেখ করা হয়নি। তবে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বিক্ষোভ ও সমাবেশের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসেও ডিএমপি একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে এরপরও কিছু সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হলো জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম