ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সংলাপের চিঠি নিয়ে বিএনপি কার্যালয়ে ঘুরছেন ইসির প্রতিনিধি

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  10:57 PM

news image

সকালে নির্বাচন কমিশন অফিস থেকে চিঠি নিয়ে মহসিন নামের একজন প্রতিনিধি বিএনপির কার্যালয়ে আসেন। যদিও বিএনপির কার্যালয় এখন তালাবদ্ধ। সে কারণে বার্তাবাহক হোটেল ভিক্টোরিয়ায় অবস্থান করছেন।  চিঠি নিয়ে সেখানে অপেক্ষায় আছেন ইসির প্রতিনিধি।  চিঠি গ্রহণের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে ভয়ে কেউ অফিসে যেতে পারছে না। অফিসের সহকারীরা যাচ্ছে না, পুলিশ অবরোধ করে রাখার কারণে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। তার মতো অনেক নেতাই এখন জেলে। অনেকে গ্রেপ্তার আতঙ্ক নিয়ে বাড়িছাড়া।

তাহলে এই মুহূর্তে ইসির প্রতিনিধির মাধ্যমে পাঠানো চিঠিটি গ্রহণ করবে কে? 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর সেদিন রাত ১০টা থেকে তালাবদ্ধ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রথমে কার্যালয়টি ক্রাইম সিন টিম টেপ দিয়ে ঘিরে রাখে। যদিও তার দুই দিন পর সেটা সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও তালাবদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম