ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শ্রীপুরে কাপড়ে মোড়ানো অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

#

আরিফ প্রধান

০৫ আগস্ট, ২০২২,  3:17 AM

news image

গাজীপুরের শ্রীপুরে থেকে টিন ও কাপড়ে মোড়ানো অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামে ২ নম্বর সিএন্ডবি বাজারের পূর্ব পাশে উডলট বাগানের একটি মাঠ থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় বাসিন্দা লোকমান জানান, সকালে বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় দুর্গন্ধ আসলে কাছে গিয়ে ঢেউটিন ও কাপড়ে মোড়ানো মরদেহটি দেখতে পাই। এরপর আশপাশের লোকজনকে ডাকাডাকি করে বিষয়টি জানাই। পরবর্তী অনেক লোক জড়ো হবার পর পুলিশে খবর দেয়া হয়।

স্থানীয় কাউন্সিলর মো.হাবিবুল্লাহ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি কাপড়ে মোড়ানো মরদেহ পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা খুনিরা তাঁকে হত্যা করে মরদেহ এখানে ফেলে যায়। ঘটনাস্থলে পিবিআই ও পুলিশ কাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় সনাক্ত ও হত্যার কারণ বের করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম