ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শৈলকূপায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৫,  4:49 PM

news image

ঝিনাইদহের শৈলকূপায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, চর গোলকনগর গ্রামের আইনুদ্দিন শেখের পুত্র টিপু সুলতান দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুর প্রবাস জীবনযাপন করেন। রাত ১০ টার দিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। এরপর রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একদল অস্ত্রধারী ডাকাত প্রবাসী টিপু সুলতানের বারান্দার গ্রীল কেটে তার বসত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা টিপু সুলতানের স্ত্রী সুম্মা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল ডাকাতি করে র্নিবিঘ্নে পালিয়ে যায়।  শৈলকূপা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুম খাঁন জানান, ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম