ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৪,  6:59 PM

news image

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম। তিনি বলেন, ‘শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।’ তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ গিয়েছে।’ এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম