ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শীতে কাঁপছে দিনাজপুর, বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৪,  5:11 PM

news image

দিনাজপুরে ক্রমশ তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সর্বত্রই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সেই সঙ্গে বইছে হিমবাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। এমন অবস্থার মধ্যেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন। স্থানীয়রা বলছেন, প্রয়োজন ছাড়া তারা কেউ বের হচ্ছেন না। আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ফিরছেন বাড়িতে। রাতে সাধ্য অনুযায়ী শীত নিবারণে ব্যবহার করছেন লেপ, কম্বল ও কাঁথা। তারা আরও বলছেন, এমন আবহাওয়ার কারণে প্রায় ঘরে ঘরে মানুষ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন। এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম