ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শীতের তীব্রতা কমেছে তেঁতুলিয়ায়

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২৪,  5:39 PM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমেছে শীতের তীব্রতা। গত তিন ধরে ১০ এর ঘরে রেকর্ড হচ্ছে তাপমাত্রা।  শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল। শুক্রবার সকাল ৬টায় ১০ তাপমাত্রা ছিল দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।স্থানীয়রা জানান, সকালে সূর্য ওঠায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল তা কমেছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপরে হিমেল হাওয়া বইতে শুরু করে। সে হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে ঠাণ্ডা লাগে। সন্ধ্যা ও রাতেই বেশি ঠাণ্ডা লাগছে। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বর্তমানে ১০ এর ঘরে অবস্থান করছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ১০০ শতাংশ ছিল। বিশেষ করে হিমালয় নিকটবর্তী এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম