ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  10:36 PM

news image

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন। ভাঙচুরও চালান তারা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম