ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মে, ২০২৫,  10:53 PM

news image

শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বর্নখোলা গ্রামে বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুরের সেচ কমাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক হাওলাদার ওই এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা জানান, স্বর্নখোলা গ্রামে তাদের ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর বৈদ্যুতিক মোটর পাম্প দিয়ে পানির সেচ কমিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। আজ ভোরে ওই বৃদ্ধ মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পোস্টমর্টেম করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম