ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৫,  4:46 PM

news image

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামে এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।  পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম (৭) এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি (৬)। খুকুমনি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২৩ এপ্রিল) দুই শিশু নিখোঁজের ৫ ঘণ্টা পর নদীতে লাশ পাওয়া গেছে। পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম