ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

লেখার লাইন সোজা না হওয়ায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

#

০২ আগস্ট, ২০২২,  3:29 AM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় শ্রেনী কক্ষের অংক খাতায় শিশু শিক্ষার্থীর লেখার লাইন সোজা না হওয়ায় ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থী মে: তৌসিকুর রহমান সিয়াম (৭)কে স্কেল দিয়ে বেধড়ক পেটালেন শ্রেনী শিক্ষক মো: রিয়াজ উদ্দিন। এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক মোসা: সুমাম্মা আক্তার সুমি প্রতিবাদ করায় সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন অসৌজন্যমূলক আচরন করেন ওই অভিভাবকের সাথে। আজ সোমবার (১আগষ্ট) সকালে রহমতপুর কেজিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর এ ঘটনায় সংক্ষুব্ধ অভিভাবক দম্পতি মো: হাবিব হাওলাদার ও মোসা: সুমাম্মা আক্তার সুমি প্রাথমিক বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর অভিভাবক মোসা: সুমাম্মা আক্তার সুমি বলেন, ’আমার ছেলে রহমতপুর কেজিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র, শ্রেনী রোল ২২। শ্রেনী কক্ষে বসে অংক খাতায় লাইন সোজা করে লিখতে না পারায় শ্রেনী শিক্ষক তাকে স্কেল দিয়ে অমানবিক ভাবে মেরেছে। আমি এর প্রতিবাদ করায় তিনি আমার সাথেও খারাপ আচরন করেন।’ অভিভাবক সুমি আরও বলেন,’এর আগে গত বুধবার স্কেল দিয়ে এবং বৃহস্পতিবার ওই শিক্ষক আমার ছেলেকে থাপ্পড় মেরেছেন। এতে শিশু সিয়ামের জ্বর হয় এবং সে ভয় পেয়ে স্কুলে আর আসতে চায়নি।’ তবে অভিযুক্ত শিক্ষক মো: রিয়াজ উদ্দীন শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনা অস্বীকার করেছেন। এছাড়া প্রধান শিক্ষকের বক্তব্য জানতে মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস বলেন, ’শিশু শিক্ষার্থীর অভিভাবকরা এসে মৌখিক ভাবে অভিযোগ দেয়ার পর শিক্ষক রিয়াজ উদ্দীনকে ডেকেসতর্ক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে তাকে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম