ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

#

০৭ জুন, ২০২২,  3:32 AM

news image

ক্যাপসনঃ র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ গাজী। 


মাছউদ শিকদার: ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। ঝালকাঠির রাজাপুর উপজেলা জেলা থেকে তাকে আটক করা হয়। সোমবার (০৬ জুন) তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। র‌্যাব জানিয়েছে, রোববার (০৫ জুন) দুপুরে রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে অভিযান চালায় তাদের একটি টিম। এসময় আব্দুল্লাহ গাজী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আব্দুল্লাহ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভান্ডারিয়া গ্রামের মোঃ ইলিয়াস গাজীর ছেলে। পরে তাকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর এস আই কৃষ্ণ পদ দাস বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম