ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব মোড়লদেরও দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  9:50 PM

news image

রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ নয়। বিশ্ব মোড়লদেরও কিছু দায়িত্ব রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১৮ ডিসেম্বর) সকালে সিলেটে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার ও বিশ্ব মোড়লদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। এ কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। বিভিন্ন দেশকে বলেছি কিছু লোক নিয়ে যান। সে কাজ স্বল্প পরিসরে শুরু হয়েছে। তবে আমরা আশাবাদী, রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাবে। এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশ থেকে দারিদ্রতার অভিশাপ দূর করতে প্রধানমন্ত্রী উদ্যোগে নিয়েছেন। দেশে কেউ দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্র সীমার হার ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম