ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২৫,  5:23 PM

news image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে  গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উখিয়া কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।নিহত যুবক মোহাম্মদ রফিক (৩৩) ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে। তার এফসিএন-১২১৮১৬। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন। তিনি জানান, ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ই এর মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ এবং আরএসও'র সদস্যদের মধ্যে গোলাগুলিতে ক্যাম্প-৮ ওয়েস্ট বি-২১ ব্লকে বাসিন্দা মোহাম্মদ রফিক নামের একজন সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। ওসি আরিফ হোসাইন বলেন, গুলিবিদ্ধ যুবককে আশেপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯ এর একটি এনজিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম