ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মার্চ, ২০২৫,  8:44 PM

news image

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। নিখোঁজের একদিন পর ওই বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। বিল্লাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধীনে শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ তীরে দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায়। এর আগে গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ হন বিল্লাল। এ বিষয় জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন বলেন, ‘মরদেহ এখনও আমাদের কাছে আসেনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম