ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে কমলগঞ্জে অবস্থান কর্মসূচি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  8:48 PM

news image

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কমলগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ভানুগাছ রেওলয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচি চলাকালে নির্মল এস পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ,  সমাজ সেবক আসিফ নিয়াজ রনি, নজরুল ইসলাম, নিরাপদ সড়ক কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, হৃদয়ে কমলগঞ্জ এর সাধারণ সম্পাদক  ইয়াকুব আলী প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম