ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রেলক্রসিংয়ে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৫,  4:58 PM

news image

নীলফামারীর সদর উপজেলায় কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদরের পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সন্তোষ (৫০) সদরের দলুয়ার চাওড়া বড়গাছা এলাকার শ্রীকাল্টুর ছেলে ও একই এলাকার শেল্টু ছেলে ভবেশ।  সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুল নবী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে ওই ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রেলক্রসিংয়ে কোনো গেইট নেই। মোটরসাইকেল আরোহী দুজন অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম