ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রেড অ্যালার্ট চেয়েছি বিদেশে পলাতক মালিকদের ধরতে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  4:58 PM

news image

শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া মালিকদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।  গতকাল শনিবার ঢাকার এফডিসিতে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা জয়ী হন। শ্রম উপদেষ্টা বলেন, ‘পতিত সরকারের অনেক মন্ত্রী-এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছেন বা আত্মগোপনে আছেন। যাঁরা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছেন, তাঁদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি। তাঁদের বাড়ি, গাড়ি, জমি বেচে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমার শ্রমিককে আমি দেখব—মালিকদের এমন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাই না শ্রমিক একদিকে, মালিক অন্যদিকে থাকুক।’ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুর্বৃত্তায়ন। যিনি কারখানার মালিক, তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি—এভাবেই অতীতে শাসন ও শোষণ চলেছে।’ উপদেষ্টা বলেন, সরকারের অবহেলায়ই রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে রেশমা নামের এক নারী কর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম