রাষ্ট্রপতির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সৌজন্য সাক্ষাত
২১ জুন, ২০২২, 3:50 AM
NL24 News
২১ জুন, ২০২২, 3:50 AM
রাষ্ট্রপতির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সৌজন্য সাক্ষাত
ক্যাপসনঃ রোববার (১৯ জুন) রাতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
মাছউদ শিকদার: রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। রোববার (১৯ জুন) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এই সাক্ষাত করেন তিনি। এসময় রাষ্ট্রপতির হাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত "স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ অর্জন ও সম্ভাবনা" শীর্ষক বিশেষ প্রকাশনাটি তুলে দেন উপাচার্য। একই সময় রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, ১৯ জুন রাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়সহ ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন।