ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রামুতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৫,  5:06 PM

news image

কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৭ জন। সোমবার (১৬ জুন) সকালে কক্সবাজারের রামুর রশিদনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া। ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহত সাতজনকে ইতোমধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে, আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম