ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজাপুরের বিষখালি নদীতে বেড়িবাধ নির্মান ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২২,  7:40 PM

news image

ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া এলাকার বিষখালি নদীর ভাঙনরোধে দ্রুত বেড়িবাঁধ নির্মান ও চল্লিশকাহনিয়া লঞ্চঘাট থেকে নলছিটির তেতুলবাড়িয়ার বিষখালি নদী পারাপারের জন্য দ্রুপ ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়নের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সরু মিয়া ও ইউনিয়ন আ’লী সম্পাদক গোলাম মোস্তফা মহারাজ, ইউপি সদস্য মামুন হোসেন, গ্রুপের এডমিন জিয়া সুমন, বালী তাইফুর রহমান তূর্য ও জুবায়ের হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিষখালির ভাঙনে ফসলি জমি, বসতঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। বর্তমানে বড়ইয়া বিশ^ বিদ্যালয় কলেজসহ বেশি কিছু স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতঘর চরম ঝুকিতে রয়েছে, তাই দ্রুত বাধ নির্মান এবং বিষখালি নদীতে জীবনের ঝুকি নিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ খেয়ায় পারাপার হচ্ছে, তাই চল্লিশকাহনিয়া থেকে তেতুলবাড়িয়ার বিষখালি নদীতে দ্রুত ফেরি চালুর দাবি করেন তারা। ঝালকাঠির সড়ক ও জনপদের নিবার্হি প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, ফেরি চালুর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।    


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম