ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগুন

#

১৬ মার্চ, ২০২৫,  5:03 PM

news image

রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম।  তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচাবাজারে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৪০ মি নিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ হতাহত হয়নি।  তিনি আরও বলেন, মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১ থেকে ১২টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম