ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  8:41 PM

news image

(২৭ জুলাই) বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচী সমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ০৯.৩০ টায় দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ,

সকাল ১০.০০টায় দলীয় কার্যালয়ে পায়রা ও বেলুন উড্ডয়ন, সকাল ১০.২৯ মিনিটে দলীয় কার্যালয়ে এক মিনিট নিরবতা পালন,সকাল ১০.৩০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কর্তন। বেলা ১২.৩০টায় বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ তরু দে সরকার অর্পণ এবং সাধারণ সম্পাদক জেডু সরকার সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম