ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজবাড়ীতে ট্রাক্টর উল্টে কৃষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫,  5:14 PM

news image

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক্টর উল্টে সিরাজুল ইসলাম খান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ (৩০)। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সাদার চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম খান উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়ার লিয়াকত আলী খানের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি হরিণবাড়িয়া বাজারে চায়ের দোকান করতেন। আহত ট্রাক্টর চালক ফিরোজ শেখ রতনদিয়া ইউনিয়নের শিকদার পাড়ার জিন্নাহ শেখের ছেলে। নিহত সিরাজুল ইসলাম খানের প্রতিবেশী মো. হুমায়ুন কবির জানান, সোমবার বিকেলে সিরাজুল ইসলাম খান হরিণবাড়িয়া সাদার চরে নিজের রসুন ক্ষেত পরিচর্যা করতে যান। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। চরের উঁচু জায়গায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন সিরাজুল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হরিণবাড়িয়া সাদার চরে ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম