ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাঙামাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২২,  4:50 PM

news image

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান। মৃত কৃঞ্চা জিনা চাকমা পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়।

তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন। আহত অলবিন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, পপি অফিস শেষে তার সহকর্মী অলবিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম