ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

রহস্যময়ীর সঙ্গে সালমান খানের ছবি ভাইরাল, নানা গুঞ্জন

#

বিনোদন ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  5:29 PM

news image

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সালমান খান। বর্তমানে বয়স তার ৫৭ ছুঁইছুঁই, কিন্তু এখনও ‘সিঙ্গল’। কবে বিয়ে করবেন সালমান খান? এই নিয়ে এক সময় সংবাদমাধ্যমের প্রশ্নের অন্ত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কৌতুহল কমেছে। এরই মধ্যে তিনি বলিউডের চিরকুমার তকমা পেয়ে গেছেন। তবে জীবনে প্রেম আসেনি, এমনটা নয়। বারবার প্রেমে পড়েছেন সালমান খান। তবে সফল হতে পারেননি। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রহস্যময়ী এক নারীর সঙ্গে ছবি পোস্ট করলেন সালমান খান। ছবির ক্যাপশনে জল্পনা উস্কে দিলেন অভিনেতা।  ছবিতে দেখা যায়, পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন ওই নারী। তার কাঁধে হাত দিয়ে রেখেছেন সালমান খান। ম্যাচিং করে পোশাকও পরেছেন দু’জন। জ্যাকেটের পিছনে লেখা ২৭/১২। দূরে তাকিয়ে রয়েছেন। ছবির মধ্যেই লেখা “আগামীকাল আমার ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন শেয়ার করবো।” এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, “তোমার পিছনে সব সময় আমি আছি।” অনেকেই এই ছবি দেখে নানা ধরনের জল্পনা শুরু করেছেন। তবে একটা বড় অংশের অনুমান, এই নারী অভিনেতার ভাগ্নি আলিজেহ খান অগ্নিহোত্রী। সালমান খানের প্রযোজনা সংস্থা অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের বলিউডে সুযোগ করে দিয়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন- সোনাক্ষী সিনহা। এবার সুহানা খান, খুশি কাপুরদের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতার বড় বোন আলভিরা খানের মেয়ে আলিজেহ। সালমান খান ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া ছবি ‘ফ্যারে’র হাত ধরে বলিউডে পা রাখছেন। ইতোমধ্যেই সেটার টিজার প্রকাশ্যে এসেছে। এবার কি তার ট্রেলার প্রকাশ্যে আসছে? তার আগে এটা কি নতুন প্রচার কৌশল সালমানের! তা সময়ই বলে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম