ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রংপুরে সওদাগর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে গাঁজা উদ্ধার

#

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  8:10 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে সওদাগর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে ৫২.৮ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন ৩০নং ওয়ার্ডের অন্তর্গত সাদ মোটর্স এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে লালমনিরহাট টু রংপুরগামী সড়কে অভিযান চালিয়ে সওদাগর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান তল্লাশী করে ৫২.৮ কেজি গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার সদর থানাধীন হাতুড়া গ্রামের নুরুল হক এর ছেলে রানু মিয়া। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম