ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রংপুরে ভোক্তার অভিযান মিলগেটে কমল চালের দাম

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৫,  9:53 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে মিলগেটে ভোক্তার অভিযানে কেজিতে ৩টাকা কমল চালের দাম। রংপুর নগরীর বুড়িরহাট এলাকার সফুরা অটো রাইসমিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (অতিরিক্ত দাঃ) আফসানা পারভীন জানান, মিলগেটে ভোক্তার এই অভিযানের কারণে চালের দাম কেজি প্রতি ৩টাকা কমেছে। তিনি বলেন, এভাবেই যদি দেশের সকল রাইসমিলে অভিযান পরিচালনা করা হয় তাহলে এর ভালো একটা সুফল পাওয়া যাবে। এ রকম অভিযান অন্যান্য রাইসমিল সহ চালের আড়তগুলোতেও পরিচালিত হবে বলে জানান তিনি। মিলগেটে গুটিস্বর্ণা চালের দাম পূর্বের চেয়ে ৩ টাকা কমে প্রতি কেজি ৪৬.৫০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। যা বাজারে ৪৮ টাকায় বিক্রয় করা যাবে।  আফসানা পারভীন আরও বলেন, পূর্বে এই চাল বাজারে ৫০-৫৩ টাকা দরে বিক্রয় করা হচ্ছিল এখন ৩টাকা কমেছে। অভিযান পরিচালনার ফলে অন্যান্য চালের পাশাপাশি স্বর্ণা-৫ চালের দামও কেজিতে ৩ টাকা কমে মিলগেটে বিক্রয় হচ্ছে ৪৯.৫০ টাকা। যা বাজারে পূর্বের চেয়ে ৩টাকা কমে ৫১-৫২ টাকায় বিক্রয় করা যাবে। অপেক্ষাকৃত সরু হওয়ায় এ চালের চাহিদা বেশি। চালের দাম বাড়িয়ে পূর্বে এই চাল কেজিতে ৫৫ থেকে ৫৭ টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছিল। গত (৮ জানুয়ারী) পরিচালিত অভিযান তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম,উপজেলা ফুড অফিসার এবং মেট্রোপলিটন পুলিশের একটি দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম