রংপুরে নকল নবীস এসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি, ২০২৫, 3:44 AM
NL24 News
০২ ফেব্রুয়ারি, ২০২৫, 3:44 AM
রংপুরে নকল নবীস এসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
আবুল হোসেন বাবলুঃ বাংলাদেশ এক্সট্রা (মোহরার) নকল নবিশ এসোসিয়েশন রংপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলন শেষে ৪১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে রংপুর জেলা সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ এসোসিয়েশন রেজিঃ বি-১৭৪৬ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রেয়াজুল হককে সভাপতি, তাছিকুর রহমান রিগানকে সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদকে সাংগাঠনিক সম্পাদক এবং রুমানা লায়লা ও সেলিনা বেগমকে মহিলা সম্পাদিকা করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রেয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সট্রা (মোহরার) নকল নবিশ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলামিন সরকার ও কেন্দ্রীয় সহ সভাপতি রবিউল ইসলাম রিপন। এ ছাড়াও সম্মেলনে বাংলাদেশ নকল নবিশ এসোসিয়েশন রংপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার নকল নবিশগণ উপস্থিত ছিলেন।