ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রংপুরে টেক আপ আইটি ইনস্টিটিউট-এর শুভ উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৫,  5:02 PM

news image

রংপুর প্রতিনিধিঃ "তোমার দক্ষতা তোমার শক্তি গড়বে এবার টেকআপ আইটি” এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে  শুক্রবার (২ মে) নিজস্ব প্রতিষ্ঠান রংপুরে অনুষ্ঠিত হলো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান টেক আপ আইটি-এর শুভ উদ্বোধন। প্রযুক্তি খাতে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করল এই আইটি প্রশিক্ষণ কেন্দ্র। আধুনিক সুবিধাসম্পন্ন ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষাবিদ, আইটি পেশাজীবী, ব্যাংকার, উদ্যোক্তা এবং আগ্রহী শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানভীর জাকারিয়া বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রংপুর অঞ্চলের তরুণদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানে এগিয়ে নেওয়া। আমরা চাই যেন প্রত্যেক তরুণ নিজের দক্ষতা দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।  উদ্বোধনী অনুষ্ঠানে টেক আপ আইটির বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং,এসইও এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং গাইডলাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম