ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রংপুরে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২,  7:48 PM

news image

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে মো. শাকিল (২৫) নামের এক যুবক ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছে। ট্যাবলেট খাওয়ার ৪ ঘণ্টা পর শনিবার (২৩ জুলাই) রাতে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। পরিবার এবং চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, মৃত শাকিল দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট গুটিপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। ওসি জানান, শনিবার বিকেলে শাকিল ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়। হাসপাতাল থেকে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মৃত শাকিল একজন মাদকসেবী ছিলেন এবং পরিবারের সাথে তার দীর্ঘদিন ধরে কলহ ছিল। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। ওসি হাবিব জানান, শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম