ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৪,  9:18 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারি আটক। রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল এমরান জানান, শনিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসআই বেলাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মর্নেয়া ইউনিয়নের অন্তর্গত মৌভাষা গ্রামের মুজিববর্ষ মোড়স্থ ব্রীজের উপর অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়নাল আবেদীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন আরাজি জয়দেব গুচ্ছগ্রাম এর বকুল মিয়ার ছেলে মজমুল মিয়া ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন বাঁশাটি গ্রামের মৃত তোরাব মিয়ার ছেলে বর্তমান ঠিকানা ডিএমপি, ঢাকা'র মুগদা থানাধীন মুগদা বড় মসজিদ এলাকার (তুষার সাহেবের বাড়ীর ভাড়াটিয়া) আরিফ মিয়া।এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম