ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

যা কিছু হয়েছে সেজন্য ক্ষমাপ্রার্থনা করছি: নোবেল

#

বিনোদন প্রতিবেদক

২৩ মে, ২০২৩,  4:34 PM

news image

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জামিনে মুক্তি পেয়েছেন সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। জামিনে মুক্তি পাওয়ার পর লালমনিরহাট ও শরীয়তপুরে কনসার্টে পারফর্ম না করার ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন। এদিন আসামি নোবেলকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন।  শুনানির সময় মামলার বাদী সাফায়েত ইসলাম উপস্থিত ছিলেন।  বাদী আদালতকে বলেন, তিনি টাকা বুঝে পেয়েছেন। জামিন দিলে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।  সোমবার বিকালে আদালত থেকে বেরিয়ে নোবেল বলেন, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেদরগঞ্জ গিয়ে প্রোগ্রাম দুটি ফের করে দিয়ে আসব। আর যা কিছু হয়েছে সেজন্য ক্ষমাপ্রার্থনা করছি আমি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম