ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যশোরে বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২৫,  9:59 PM

news image

যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাসচাপায় আফিয়া ইসলাম মৃধা (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মহিদুল ইসলাম মৃধা। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা শহরের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া বংশরীপুর মহল্লার বাসিন্দা এবং মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। শহরের ব্রিজ এলাকায় পৌঁছে মহিদুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য মোটরসাইকেল থামান। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় আফিয়া ছিটকে পড়ে গেলে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসচালক নুরুল ইসলাম দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। আহত মহিদুল ইসলামকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম