ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৪,  4:43 PM

news image

যশোরের অভয়নগর উপজেলায় জিয়াউদ্দিন পলাশ নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় কর অফিসের পেছনে নদীর ঘাটে এ ঘটনা ঘটে।  স্থানীয় লোকজন জানান, নিহত জিয়া নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। নিহত জিয়ার বাবা ইব্রাহিম হোসেন সর্দার শ্রমিক নেতা ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনিও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এলাকাবাসী আরও জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। পরে পুলিশকে খবর দেয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, রাতে নওয়াপাড়া কর অফিসের পেছনে নদীর ঘাটে জিয়াকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম