ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ আগস্ট, ২০২২,  4:50 PM

news image

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (৩১ জলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চিনিশপুরের দাসপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশের সহায়তায় ওই নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রবিবার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে এক নারী। পরে ওই নারী এলাকাবাসীর সহায়তায় ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেন। এলাকাবাসী বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে নবজাতকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম