ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ময়মনসিংহ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২২,  4:56 PM

news image

নতুন বাস নামানোকে কেন্দ্র করে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে সরেজমিনে এ তথ্য জানা যায়। এর আগে সিলেট মালিক সমিতির নতুন বাস নামানোকে কেন্দ্র করে গত ২ আগস্ট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সিলেটগামী বাসযাত্রী মনির হোসেন জানান, আজকে সিলেটে না গেল অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার। কিন্তু সকালে বাস কাউন্টারে এসে শুনি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঘোষণা ছাড়াই বাস চলাচল কীভাবে বন্ধ থাকে? নাম প্রকাশ না করে ময়মনসিংহের একটি পরিবহনের ম্যানেজার জানান, বর্তমানে কোনো গাড়ি সিলেটে প্রবেশ করতে না দেওয়ায় ময়মনসিংহ থেকে সিলেটগামী সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। তবে এ বাস চলাচল বন্ধ সম্পর্কে মালিক সমিতি ছাড়া অন্য কেউ এখনো জানে না। এ কারণে অনেকে না জেনে টিকিট নিতে এসে ফেরত যাচ্ছেন। এ বিষয়ে ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন, গত ২ আগস্ট সিলেট মালিক সমিতির দুটি বাস নামিয়েছে নেত্রকোণায় চলাচলের জন্য। তবে নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানিয়েছে। তিনি আরও জানান, কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম