ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ময়মনসিংহে মদ্যপানে তিন বন্ধুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  10:51 PM

news image

ময়মনসিংহর গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের মদি পাড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- সুমন মিয়া (৩৫), আব্দুল জলিল (৪৮) ও মাসুদ (৩৭)।  গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার মদি পাড়া গ্রামে বুধবার দিবাগত রাতে চার বন্ধু অতিরিক্ত মদ্যপান করেন। এর মধ্যে তিন বন্ধু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু হয়।   ওসি আরও জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম