ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ময়মনসিংহে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২২,  4:14 PM

news image

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান,

সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাগুন্দা মোড় নামক স্থানে আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয় আরও পাঁচ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে নিহত নারীর বয়স আনুমানিক (৫০) হবে ও নিহত পুরুষের বয়স ৩০ বছর হবে। গাড়ি দু'টি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম