ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

মোশতাকের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা : জয়

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২২,  3:36 PM

news image

খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে জিয়াউর রহমানের অনুগত সেনারা হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুকে জয় লিখেছেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির ভাগ্যাকাশে নেমে আসে আরেকটি ভয়াল রাত। মোশতাকের সরাসরি নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে হত্যার জন্য ঘাতক পাঠায় সেনাপ্রধান জিয়াউর রহমানের অনুগত সেনারা।’ তিনি আরও লিখেছেন, ‘রাষ্ট্রবিরোধীরা চাইলেও জাতীয় চার নেতার অবদানকে মুছে ফেলা যায়নি। বরং তাদের মুখ আজও উদ্ভাসিত। এক বিশাল উত্তরাধিকার, ব্যাপ্ত দেশপ্রেম ও বিজয়ের মুকুট সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের যে পদচারণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সাফল্যে যে ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছিল, আবার তা বোনা শুরু হয় মাত্র কয়েক বছরের ব্যবধানে। ১৫ আগস্ট, ১৯৭৫ সালে নির্মমভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো স্রোতের দিকে টেনে নেওয়া হয়।’ সজীব ওয়াজেদ জয়ের পোস্টটি ১০ ঘণ্টার মধ্যে দুই হাজার ১০০টি রিয়েক্ট, ৫৬৩ কমেন্টস এবং ৮২৭টা শেয়ার হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম