ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেহেন্দিগঞ্জে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, জেলের লাশ উদ্ধার

#

২২ মে, ২০২২,  4:51 PM

news image

মাছউদ শিকদার: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় শামসুল হক আকন (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সংশ্লিষ্ট থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শনিবার (২১ মে) সকালে গজারিয়া নদীর চরএকরিয়া ও জয়নগর এলাকার মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে পড়ে জেলের নৌকাটি ডুবে যায়। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে উদ্ধার করে। নিহত শামসুল হক আকন চরএকরিয়া গ্রাামের আব্দুল জলিল আকনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার। তিনি বলেন, সকালে শামসুল হক নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ওই নৌকায় সকালে সে একাই মাছ ধরতে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম