ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মৃত্যু শূন্য চট্টগ্রামে শনাক্ত ৩০

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২২,  4:50 PM

news image

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শহরের ৭টি ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ২২ জন নগরের, ৮ জন বিভিন্ন উপজেলার। তবে এ সময়ে চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (১২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিআইটিআইডি চট্টগ্রাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল,

মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, এভারকেয়ার হসপিটালে এসব নমুনা পরীক্ষা করা হয়েছে।    উপজেলার মধ্যে রাঙ্গুনিয়ায় তিন জন, রাউজানে দুজন, লোহাগাড়া, পটিয়া, সীতাকুণ্ডে একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে এক লাখ ২৭ হাজার ৭৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৩৬৫ জন।    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘরের বাইরে বের হলে মাস্ক পরা এবং করোনার টিকা গ্রহণের তাগিদ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম