ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

মৃত্যুর আগে কার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা

#

বিনোদন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  5:02 PM

news image

ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর মামলার জট কিছুতেই খুলছে না। আদালতে দিন কয়েক আগেই অভিযুক্ত শীজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি নিজেকে নথিভুক্ত করিয়েছিলেন তুনিশা। সেখানেই তাঁর আলাপ হয়ে আলি নামের কোনও ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর চাচা। গত পাঁচ বছর ধরে একে অপরকে চেনেন তুনিশা ও আলি, জানান অভিনেত্রী চাচা পবন শর্মা।

শীজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে, এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, ‘‘আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে আলাপ। মাঝে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শীজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিং অ্যাপে দেখার পর একের অপরের নাম্বার আদানপ্রদান করেন।” তিনি আরও বলেন, ‘‘তুনিশা সকলের সঙ্গেই যোগাযোগ রাখতেন। একে অপরের ভাল বন্ধু ছিলেন তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’ কেন অকালে চলে গেলেন ২০ বছরের তুনিশা? উঠছে নানা প্রশ্ন। সম্পর্কে ভাঙাগড়া না কি পারিবারিক কোনও কারণ? দিন দিন যেন জটিল হচ্ছে অভিনেত্রীর মৃত্যু মামলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম